কবিতা
কবিতা
অমিতাভ চৌধুরী
সেই কবে থেকে!
কিছুতেই আর হয়ে উঠছে না,
না সময়,না নতুন কোন শব্দ
অথবা নতুন কোন বাক্য
আমাকে সাড়া দিচ্ছে!
কিছুই আসছে না মাথায়,
কর্মব্যস্ত সময়,বদ্ধ ঘর
নিকোটিনের ধোঁয়ায়
চারিদিকে আজ শুধু অন্ধকার!
ঘুমহীন নিরব নিস্তব্ধ রাত,
সঙ্গিহীন সম্পর্ক,
বন্ধু-বান্ধব সহকর্মীবৃন্দ
সবকিছু আছে,
তবুও কিছু নেই!
শূন্য আমি শূন্যে ভাসছি,
না বিগতকাল, বর্তমান
কিছুতেই আমি আছি!
না সমাজ,না ধর্ম
কিছুই আমি মানছি!
মিথ্যের নীল মুখোশ পরে
সতত আমি হাসছি!
একাকিত্বের বিশাল পাহাড় ডিঙিয়ে
সগৌরবে চলছি!
আমার আর কবি হওয়া হলো না!
কবিতারা সব আন্দোলনে নেমেছে,
মশাল জাঁলিয়ে মিছিল করছে,
এই নষ্ট, ব্যর্থ,চরিত্রহীন মানুষটার
কোন অধিকার নেই কবিতা লেখার,
এই অলস মস্তিষ্ককে তারা
অবাঞ্চিত ঘোষণা করেছে!
কবিতা...!
ক্ষমা করো আমাকে,
তোমাকে আর লেখা হলো না!
ভীষণ ভালো লাগলো প্রিয়।
উত্তরমুছুন