পনেরো ধরনের মুরগীর মাংস রান্নার রেসিপি

একসাথে পনেরো ধরনের মুরগির মাংস রান্না

(সবুজ তরফদার সূর্য )

সুস্বাদু ভারতীয় খাবার "মাসালা চিকেন"

উপকরণ

১ কেজি চিকেন

৮টি পেঁয়াজ কুচি

২টি টমেটো কুচি



৩টি কাঁচামরিচ

২.৫ চা চামচ iমরিচের গুঁড়া

১ চা চামচ গরম মশলা গুঁড়া

১ টেবিল চামচ আদা রসুনের পেষ্ট

২/৩ টা কারিপাতা

ধনে পাতা

তেল

লবণ

পানি

পদ্ধতি

-প্রথমে একটি প্যানে তেল গরম করতে দিন।

-তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন।

-পেঁয়াজের রং বাদামি হয়ে আসলে এতে কাঁচা মরিচ, টমেটো কুচি দিয়ে ৩-৪ মিনিট ভাজুন।

-ভাজা পেঁয়াজের অর্ধেকটা তুলে রাখুন। এই অর্ধেকটা ব্লেন্ডারে ব্লেন্ড করে পেষ্ট করে নিন।

-বাকি অর্ধেক হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং আদা রসুনের পেষ্ট দিয়ে কিছুক্ষণ নাড়ুন।

-তারপর মশলার মধ্যে মুরগির টুকরা গুলো দিয়ে দিন। লবণ দিয়ে খুব ভাল করে নাড়ুন।-এবার পেঁয়াজের পেষ্ট দিয়ে আবার নাড়ুন।

-কারি পাতা, ধনে পাতা দিয়ে ভাল করে নাড়ুন।

-এখন অল্প কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করুন।-১০-১৫ মিনিট পর মাংস নরম হয়ে আসলে কারিপাতা ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলুন মাসালা চিকেন।

🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶

চিকেন কোফতা কারি

উপকরণ:

-মুরগির কিমা ১ কাপ

-আদা বাটা ১\৪ চা চামচ

-গরম মসলা পাউডার ১/৪ চা চামচ

-পেঁয়াজ কিমা ১ টেবিল চামচ

-কাঁচামরিচ কুঁচি ১ টেবিল চামচ

-পুদিনা পাতা ১ টেবিল চামচ

-কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ

-ডিম অর্ধেক

-লবন পরিমাণ মতো

গ্রেভির জন্য যা যা লাগবে:

-তেল ২ টেবিল চামচ

-ঘি ১ টেবিল চামচ

-পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ

-টমেটো পেস্ট ২ টেবিল চামচ

-টকদই ২ টেবিল চামচ

কিশমিশ ১ টেবিল চামচ

-আদা পেস্ট ১ চা চামচ

-রসুন পেস্ট ১\৪ চা চামচ

-মরিচ গুঁড়া ১\২ চা চামচ

-জিরা গুঁড়া ১\৪ চা চামচ

-গরম মসলা পাউডার ১/৪ চা চামচ

-পোস্তদানা বাটা ১\২ চা চামচ

-তেজপাতা ২ টি

-লবন পরিমাণ মতো

প্রণালী:

– মুরগির বুকের মাংস মিহি করে কিমা করে নিন।

হাড় বা তেল ছাড়া যে কোন ধরণের মাংসই আপনি ব্যবহার করতে পারেন কিমার জন্য।

তারপর ব্লেন্ডারে কোফতার সব উপকরণগুলো পেস্ট করে নিন, পানি মিশাবেন না।

– ব্লেন্ড হয়ে গেলে ভালো করে মেখে আপনার পছন্দমতো আকারের বল বানিয়ে নিন গোল গোল করে।

এরপর চুলায় তেল গরম করে বলগুলো অল্প আঁচে লালচে করে ভেজে নিন।খুব বেশি কড়া করে ভাজবেন না।

হয়ে গেলে নামিয়ে একটা প্লেটে তুলে রাখুন।

– অন্য একটি প্যানে তেল গরম করে তাতে গ্রেভির জন্য আদা, রসুন বাটা, গুঁড়া মরিচ, জিরা গুঁড়া, গরম মসলা গুঁড়া, পোস্তদানা বাটা, টমেটো পেস্ট, তেজপাতা, কিশমিশ দিয়ে লালচে করে ভেজে ভালো করে কষিয়ে নিন অল্প আচে।তারপর এতে গোল করা কোফতা দিয়ে ঢেকে আঁচ কমিয়ে দিন।

৫ মিনিট পর ঢাকনা তুলে হাফ কাফ পানি দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন অল্প আঁচে।তেল ভেসে আসলে উপরে ঘি ছড়িয়ে নামিয়ে নিন।

– হয়ে গেলো মজার স্বাদের চিকেন কোফতাকাতি।

এবারে ইচ্ছেমত ভাত, পোলাও, পরোটা বা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন।

🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶

ফ্রাইড চিকেনের চার রেসিপি

চিকেন ফ্রাই

উপকরণ

ফার্মের মুরগি ১টি ৮ টুকরো করা, সয়াসস ২ চা-চামচ, আদা বাটা, রসুন বাটা ১ চা-চামচ করে; মরিচ গুঁড়ো আধা চা-চামচ, গুঁড়ো দুধ ২ চা-চামচ, লবণ, ময়দা ও তেল পরিমাণমতো।

প্রণালী

মুরগির টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরান। এবার ময়দা, তেল বাদে সব উপকরণ দিয়ে মুরগির মাংস মেখে রাখুন ১ থেকে দেড় ঘণ্টা। এবার তেল গরম করে মুরগির টুকরোগুলো শুকনো ময়দায় গড়িয়ে ভাজুন।

চিকেন নাগেট

উপকরণ

মুরগির বুকের মাংস ৫০০ গ্রাম, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়ো ১ চা-চামচ, বিট লবণ ১ চিমটি, লবণ পরিমাণমতো, ধনে পাতা, কাঁচামরিচ এবং পুদিনা পাতা বাটা ২ টেবিল চামচ, ডিম ১টি, বিস্কুটের গুঁড়ো ১ কাপ, মাখন ২ টেবিল চামচ, তেল পরিমাণমতো।

প্রণালী

মাংস ধুয়ে পরিষ্কার করে আদা বাটা, রসুন বাটা, অল্প পানি এবং লবণ দিয়ে অল্প সেদ্ধ করুন। ব্লেন্ডারে সেদ্ধ মাংস, বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, ধনে পাতা, পুদিনা পাতা এবং কাঁচামরিচ বাটা দিয়ে হালকা ব্লেন্ড করে নিন। এখন ব্লেন্ড করা মিশ্রণে মাখন মিশিয়ে ফ্রিজে রেখে দিন আধা ঘণ্টা। ফ্রিজ থেকে বের করে ইচ্ছে অনুযায়ী বিভিন্ন শেপ করে ফেটানো ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে আবার ফ্রিজে রাখুন। পরিবেশনের আগে ডুবো তেলে ভাজুন।

ট্রপিক্যাল চিকেন সালাদ

উপকরণ

মুরগির মাংস পরিমাণমতো, আদা পেস্ট ৪ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, অলিভ অয়েল ২ টেবিল চামচ, নারকেল কোরা ১ টেবিল চামচ, জিরা গুঁড়ো ৩ টেবিল চামচ, লবঙ্গ ৩টি, আম কিউব করে কাটা ১টি, মধু পরিমাণমতো।

প্রণালী

একটি ননস্টিক ফ্রাইপ্যানে নারকেল কোরা ২ থেকে ৩ মিনিট বাদামি করে ভেজে আলাদা করে নারকেল কোরা, লেবুর রস সব মসলা একসঙ্গে মিশিয়ে নিন। এতে ছোট ছোট টুকরো মুরগির মাংস দিয়ে আবার নাড়ুন। এবার প্যানে তেল গরম করে মুরগিসহ মসলা দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হলে মধু দিয়ে নেড়ে আবার ঢেকে দিন। এবার এতে লেবুর রস যোগ করুন। মাংস সেদ্ধ হয়ে পানি শুকালে সার্ভিং পাত্রে ঢেলে কেটে রাখা আম টুকরো দিয়ে পরিবেশন করুন।

চিকেন ললিপপ

উপকরণ

চিকেন কিমা ১ কাপ, পাউরুটি ৪ স্লাইস, ডিম ২টি, লবণ পরিমাণমতো, আদা, গোলমরিচ ও সয়াসস আধা চা-চামচ করে; তেল ও বিস্কুট গুঁড়ো পরিমাণমতো, কর্নফ্লাওয়ার ১ চা-চামচ।

প্রণালী

চিকেন কিমার সঙ্গে পাউরুটি স্লাইস পানিতে ভিজিয়ে চিপে চটকে নিন। এরপর অর্ধেক ডিম, আদা, রসুন, গোলমরিচ, সয়াসস, লবণ, কর্নফ্লাওয়ার মেশান। ইচ্ছেমতো শেপ দিয়ে ডিমে ডুবিয়ে বিস্কুট গুঁড়ো দিয়ে ভাজুন।

🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶

কড়াই চিকেন রেসিপি

উপকরণ:

১/২ কেজি মুরগির মাংস

কড়াই মশলা তৈরির জন্য

৬টি লাল শুকনো মরিচ

১ টেবিল চামচ ধনিয়া

১/২ চা চামচ গোল মরিচ

১ চা চামচ জিরা

১/২ চা চামচ মৌরি

৪টি লবঙ্গ

কড়াই চিকেনের জন্য :

তেল

২টি তেজপাতা

১টি দারুচিনি

২টি শুকনো মরিচ

২টি পেঁয়াজ কুচি

১ টেবিল চামচ আদা রসুনের পেস্ট

১ টেবিল চামচ কাসমেরি মরিচের গুঁড়ো

১/৪ চা চামচ হলুদ গুঁড়ো

১টি টমেটো কুচি

১/৪ কাপ পানি

১ টেবিল চামচ কাজুবাদামের পেস্ট

১/২টা ক্যাপসিকাম কুচি

ধনেপাতা কুচি

লবণ

প্রণালী:

 প্রথমে মশলা তৈরির জন্য, লাল শুকনো মরিচ, ধনিয়া, গোল মরিচ, জিরা, মৌরি, লবঙ্গ মাঝারি আঁচে ২-৩ মিনিট ভাজুন। কিছুটা গন্ধ বের হয়ে এলে নামিয়ে ফেলুন। ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে গুঁড়ো করে নিন।

 চুলায় প্যানে তেল গরম হয়ে এলে এতে তেজপাতা, দারুচিনি, শুকনো মরিচ দিয়ে দিন। এরপর এতে পেঁয়াজ কুচি, লবণ দিয়ে কিছুক্ষণ ভাজুন। পেঁয়াজ বাদামী হয়ে এলে এতে আদা রসুনের পেস্ট, মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিন।

 সবগুলো উপাদান মিশে গেলে এতে টমেটো এবং পানি দিয়ে দিন। মশলা কিছুটা রান্না হয়ে এলে এতে মুরগির টুকরোগুলো দিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে ১০-১৫ মিনিট রান্না করুন।

 মাংস সিদ্ধ হয়ে এলে এতে কাজুবাদাম পেস্ট, ক্যাপসিকাম কুচি দিয়ে কয়েক মিনিট রান্না করুন। ক্যাপসিকাম নরম হয়ে এলে এতে কড়াই মশলা এবং ধনেপাতা কুচি দিয়ে দিয়ে চুলা বন্ধ করে দিন।

 ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করুন মজাদার কড়াই চিকেন।

🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶

বাঙালি চিকেন কষা রেসিপি

কী কী লাগবে

চিকেন: ১ কেজি

পেঁয়াজ: ২টো (স্লাইস করা)

টোম্যাটো: ২টো (কুচনো)

আলু: ৩টে (অর্ধেক করে কাটা)

দই: দেড় কাপ

রসুন: ৬ কোয়া (বাটা)

আদা: ৩ ইঞ্চি স্টিক (বাটা)

কাঁচা লঙ্কা: ৪-৫টা (কুচনো)

লেবুর রস: ১টা লেবুর

গোটা জিরে: ২ চা চামচ

ছোট এলাচ: ৫টা

ব়ড় এলাচ: ২টো

লবঙ্গ: ৪টে

দারচিনি: ৩ ইঞ্চি স্টিক

তেজপাতা: ৩-৪টে

জায়ফল গুঁড়ো: ১ চা চামচ

লাল লঙ্কা গুঁড়ো: ৩-৪ চা চামচ

হলুদ গুঁড়ো: ২ চা চামচ

জিরে গুঁড়ো: আড়াই চা চামচ

ধনে গুঁড়ো: আড়াই চা চামচ

তেল: ৮ টেবল চামচ

নুন: স্বাদ মতো

কী ভাবে বানাবেন

চিকেন দই, নুন, তেল, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, জায়ফল গুঁড়ো, লেবুর রস দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রাখুন দেড় ঘণ্টা।

এই সময়ের মধ্যে কড়াইতে ২ চা চামচ তেল গরম করে পেঁয়াজ সোনালি করে ভেজে রাখুন।

আলু নুন, হলুদ মাখিয়ে নিন। এ বার ওই কড়াইতেই ২ টেবল চামচ তেল গরম করে আলু দিন। ২-৩ মিনিট ভেজে নিন। যতক্ষণ না দুপিঠ সোনালি হচ্ছে। তেল থেকে আলু তুলে রাখুন।

এ বার ওই তেলেই মাংস দিন। কিন্তু ম্যারিনেটিং পেস্ট দেবেন না। দুপিঠ ভাল করে ভাজা হলে তুলে রাখুন। বাকি তেল কড়াইতে ঢেলে দিয়ে গোটা জিরে ও ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি ও তেজপাতা দিন। ৩-৪ মিনিট নেড়ে নিয়ে ভাজা পেঁয়াজ ও আদা-রসুন বাটা দিন। কাঁচা গন্ধ চলে গলে টোম্যাটো কুচি দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না গলে নরম হয়ে মিশে যাচ্ছে।

টোম্যাটো গলে গেলে চিকেন ও ম্যারনেটিং পেস্ট দিয়ে দিন। এরপর আলু দিয়ে নুন দিন। সব কিছু ভাল করে মিশিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিন। জল দেবেন না। চিকেন নিজের জলেই সিদ্ধ হবে। খেয়াল রাখবেন চিকেন যেন কড়াইতে লেগে না যায়। যদি মনে হয় খুব বেশি শুকিয়ে গিয়েছে অথচ চিকেন সিদ্ধ হয়নি তা হলে সামান্য জল দিন। বেশি নয়। ঢাকা দিয়ে রান্না হতে দিন। যখন মনে হবে চিকেন ভাল মতো কষা হয়েছে তখন নামিয়ে নিন।

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

নারিকেলের দুধে মুরগির মাংস রেসিপি-

উপকরন এবং পরিমাণ :

১. মুরগির মাংসঃ ১২ পিস (১ টি মুরগি ১২ টুকরা করে নিতে হবে)
২. মরিচ গুঁড়াঃ ১ চা চামচ
৩. হলুদ গুঁড়াঃ ১ চা চামচ
৪. ধনিয়া গুঁড়াঃ ১ চা চামচ
৫. গরম মশলাঃ আধা চা চামচ
৬. আদা বাটাঃ ১ চা চামচ
৭. রসুন বাটাঃ ১ চা চামচ
৮. তেলঃ ১/৪ কাপ
৯. নারকেল দুধঃ ২ কাপ
১০. ধনে পাতা কুচিঃ অল্প
১১. লবণঃ স্বাদমতো
১২. পেঁয়াজ কুচিঃ ১/২ কাপ
১৩. পেঁয়াজ বাটাঃ ১/২ কাপ

প্রস্তুত প্রনালী : ১. তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।
২. বাদামি হলে পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে।
৩. পানি শুকিয়ে গেলে সব গুঁড়া আর বাটা মসলা দিয়ে দিন।
৪. এখন নারকেল দুধ দিয়ে ২ বার কষিয়ে মুরগির মাংস অল্প আঁচে রান্না করুন।
৫. হয়ে গেলে নামিয়ে ধনে পাতা কুচি দিয়ে পরিবেশন করুন।

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

মুরগির মাংসের সাদা ভুনা রেসিপি

উপকরন এবং পরিমাণ :

১. মুরগির মাংস ১/২ কেজি
২. টকদই ১/২ কাপ
৩. পেঁয়াজ কুচি ৩টি
৪. পেঁয়াজ বেরেস্তা ৩ টেবিল চামচ
৫. আদ বাটা ১ টেবিল চামচ
৬. রসুন বাটা ১ টেবিল চামচ
৭. জিরা গুড়া ১ চা চামচ
৮. গোলমরিচ গুড়া ১ চা চামচ
৯. লবণ স্বাদমত
১০. চিনি স্বাদমত
১১. টেস্টিং সল্ট ১/২ চা চামচ
১২. তেজপাতা ১টি
১৩. কাঁচামরিচ ১২টি
১৪. সয়াবিন তেল ২ টেবিল চামচপ্রস্তুত

প্রনালী :

প্রথমে মুরগির মাংস, টকদই, অর্ধেকটা পেঁয়াজ কুচি, আদ বাটা, রসুন বাটা, জিরা গুড়া, গোলমরিচ গুড়া, লবণ ভালভাবে মেখে আধাঘন্টা মেরিনেট করে রাখতে হবে। এবার তেল গরম করে বাকি পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে।
এবার মেরিনেট করা মাংস কড়াতে ঢেলে একটু ভেজে ঢেকে দিতে হবে পানি বের হবার জন্য। মাংস কষে যখন পানি কমে আসবে তখন ৬-৭টি মরিচ ফালি দিয়ে আর একটু কষাতে হবে। পুরোপুরি কষান হয়ে গেলে পরিমাণমত পানি দিয়ে ঢেকে দিতে হবে। মাংস হয়ে আসলে তাতে বেরেস্তা, বাকি মরিচ ফালি, টেস্টিং সল্ট ও চিনি দিয়ে নেড়ে আর দুই মিনিট রান্না করে চুলা নিবিয়ে দিতে হবে। এ অবস্থায় ঢাকা দিয়ে রাখতে হবে আরো ১৫ মিনিট। এরপর পরিবেশনের জন্য তৈ্রী মজাদার মুরগির মাংসের সাদা ভুনা।

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

দম মুরগি রেসিপি

উপকরন এবং পরিমাণ :

১. মুরগি ২টি (দুই কেজি)
২. পেঁয়াজ কুচি ২ কাপ,
৩. আদা মিহি কুচি ১ টেবিল চামচ,
৪. রসুন কুচি ১ টেবিল চামচ,
৫. কাঁচা মরিচ ফালি ৪টি,
৬. শুকনা মরিচ ফালি ৩ টি,
৭. শুকনা মরিচগুঁড়া ১ ১/২ চা চামচ
৮. গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ,
৯. বেরেস্তা আধা কাপ,
১০. গরমমসলা গুঁড়া ১ চা-চামচ,
১১. জায়ফল-জয়ত্রী গুঁড়া আধা চা-চামচ,
১২. দারুচিনি ৪ টুকরা,১৩. এলাচি ৪টি, লবঙ্গ ৪টি,
১৪. তেজপাতা ২টি,
১৫. হলুদ গুঁড়া আধা চা-চামচ,
১৬. টমেটো বড় করে কাটা ১ কাপ,
১৭. লবণ পরিমাণমতো,
১৮. মাঠা ৪ কাপ,
১৯. মিষ্টিদই ২ টেবিল চামচ
২০. সরিষার তেল ১ কাপ।

প্রস্তুত প্রনালী :

মুরগি পরিষ্কার করে পছন্দমতো টুকরা করে হলুদ, লবণ, দই ও মাঠা দিয়ে মাখিয়ে ২০ থেকে ২৫ মিনিট রাখুন।আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন তবে খেয়াল রাখবেন যেন সেদ্ধ না হয়। হাঁড়িতে তেল, পেঁয়াজ, আদা ও রসুন বিছিয়ে মাংস সমান করে বিছিয়ে দিন। বেরেস্তা ও গরমমসলার গুঁড়া বাদে বাকি সব উপকরণ পর্যায়ক্রমে দেওয়ার পর ২ কাপ পানি দিয়ে ঢেকে দিন। ঢাকনার ওপর গরম পানির হাঁড়ি বসিয়ে ১ ঘণ্টা অল্প জ্বালে রান্না করুন। ঝোল কমে এলে বেরেস্তা ও গরমমসলার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ চুলায় রাখুন,যতক্ষন পর্যন্ত বেরেস্তা ঝোলের সাথে না মিশে। ঝোল কমে মাখা মাখা হলে নামিয়ে নিন।

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

কাঁচা ঝালে মুরগি ভুনা রেসিপি

উপকরন এবং পরিমাণ :

১. মুরগি ১টি (টুকরা করে কাটা),
২. আদা পেস্ট ১ চা চামচ,
৩. রসুন পেস্ট ২ চা চামচ,
৪. পেঁয়াজ পেস্ট ৩ টেবিল চামচ,
৫. পেঁয়াজকুচি ১ কাপ,
৬. জিরা পেস্ট ১ চা চামচ,
৭. ধনিয়াগুঁড়া ১ চা চামচ,
৮. হলুদগুঁড়া ১.৫ চা চামচ,
৯. কাঁচামরিচ পেস্ট (কাঁচা ও পাকা) ৮টি,
১০. লেবুর রস ১ চা চামচ,
১১. এলাচ ৩টি,
১২. দারুচিনি ১.৫ ইঞ্চি,
১৪. লবণ স্বাদমতো,
১৫. ঘি ১ চা চামচ,
১৬. কাঁচা ও পাকা মরিচ ৪-৫টি।

প্রস্তুত প্রনালী :

> মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে অল্প আদা, রসুন ও লবণ মাখিয়ে রাখুন।
> কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি একটু লাল করে ভেজে মাংসগুলো দিয়ে কষাতে থাকুন। এবার সব মসলা দিয়ে অল্প পানিসহ কষাতে হবে। আলুও দিতে পারেন ২-৩টি।
> মসলার গন্ধ চলে গেলে অল্প পানি দিয়ে ঢেকে দিন। সিদ্ধ হলে কাঁচা ও পাকা মরিচ দিয়ে দমে দিতে হবে। নামানোর আগে এক চামচ ঘি দেবেন।

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

চিকেন বটি কাবাব কোর্মা রেসিপি

উপকরন এবং পরিমাণ :

১. মুরগির মাংস ৫০০ গ্রাম,
২. আদাবাটা এক চা চামচ,
৩. রসুনবাটা দেড় চা চামচ,
৪. পেঁয়াজ কুচি একটি,
৫. পোস্তদানা এক চা চামচ,
৬. ধনিয়া এক চা চামচ,
৭. মৌরি আধা চা চামচ,
৮. জয়ফল এক চা চামচ,
৯. জয়ত্রি একটি,
১০. এলাচ তিনটি,
১১. দারুচিনি এক টুকরা,
১২. টক দই দুই টেবিল চামচ,
১৩. তেল পরিমাণমতো,
১৪. মরিচের গুঁড়া এক চা চামচ,
১৫. বেসন এক চা চামচ,
১৬. লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রনালী :

প্রথমে একটি প্যানে পোস্তদানা, ধনিয়া, মৌরি সেঁকে নিয়ে তাতে জয়ফল, জয়ত্রি, এলাচ, দারুচিনি, ভাজা পেঁয়াজ ও পানি দিয়ে শিলপাটায় ভালো করে বেটে নিন। এবার মুরগির মাংসের সঙ্গে আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে মেরিনেটের জন্য দুই ঘণ্টা রেখে দিন। এবার অন্য একটি প্যানে তেল দিয়ে মেরিনেট করা মুরগির মাংস ভেজে নিন। এবার প্যানের এই ভাজা মুরগির মাংসের মধ্যে শিলপাটায় বাটা মসলা দিয়ে কষিয়ে নিন। এর পর এতে লবণ, সামান্য চিনি ও মরিচের গুঁড়া মেশান। মাংস সেদ্ধ হয়ে গেলে এতে ফেটানো টক দই দিয়ে দিন। এবার নাড়তে থাকুন। কিছুক্ষণ পর এর মধ্যে বেসন দিয়ে দিন। তেল উঠে এলে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে গরম গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু চিকেন বটি কাবাব কোর্মা।

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

হায়দ্রাবাদী চিকেন রেজালা রেসিপি

উপকরন এবং পরিমাণ :

মুরগির মাংস ৫০০ গ্রাম (আধা কেজি),
আদা বাটা ১ চা চামচ,
রসুন বাটা ১ চা চামচ,
পেঁয়াজ বাটা ১/৪ অর্থাৎ সিকি কাপ,
টক দই ১/৪ কাপ
হলুদ গুঁড়ো আধা চা-চামচ,
মরিচের গুঁড়ো ১ চা-চামচ,
ভাজা জিরার গুঁড়ো আধা চা-চামচ,
ধনে গুঁড়ো আধা চা-চামচ,
পোস্তদানা বাটা আধা টেবিল চামচ,
তেল সিকি কাপ,
ঘি ১ টেবিল চামচ,
লবণ ১ থেকে দেড় চা-চামচ অথবা স্বাদ অনুযায়ী
কাঁচা মরিচ ৮টি,
তেজ পাতা ১টি,
দারচিনি ২ টুকরা,
এলাচ ২টি,
দেশি পেঁয়াজ মিহি কুচি আধ কাপ,
কেওড়া জল ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রনালী :

-মাংস টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
-হাঁড়িতে তেল গরম করে দারচিনি, এলাচ ও তেজপাতার ফোড়ন দিয়ে মাঝারি আঁচে পেঁয়াজ বাদামি করে ভাজুন। এবারে মাংস ও লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিন।
-মাংস ভাজা হলে তাতে পোস্তদানা বাটা ও জিরার ফাঁকি বাদে অন্যান্য বাটা মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঢেকে দিন। টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিন। ঢাকনা দিয়ে রান্না করুন।
-১০-১৫ মিনিট পর ঢাকনা খুলে ১ কাপ গরম পানি দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করুন ও ঢেকে দিন। -১০ মিনিট পর ঢাকনা খুলে জিরাগুঁড়া ও পোস্তদানা বাটা দিয়ে নেড়ে আবারও ঢেকে দিন।
-তেল ভেসে উঠলে কাঁচা মরিচ ও কেওড়া দিয়ে হালকা নেড়ে ১ টেবিল চামচ ঘি ছড়িয়ে ঢেকে দিন। আঁচ কমিয়ে দমে রাখুন কিছুক্ষণ। গরম গরম পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন মজাদার হায়দ্রাবাদী চিকেন।

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

চিকেন সিক্সটি ফাইভ রসিপি

উপকরন এবং পরিমাণ :

হাড় ছাড়া মুরগির মাংস (মাঝারি আকারের কিউব করে কাটা) – ৫০০ গ্রাম
টকদই – পৌনে ১ কাপ
হলুদগুঁড়ো – আধা চা চামচ
মরিচগুঁড়ো – ১ চা চামচ
ধনেগুঁড়ো – আধা চা চামচ
কারি পাতা – ৫/৬ টি
কাঁচামরিচ – ৮/৯ টি
লাল খাবার রং – এক চিমটি (না দিলেও চলবে)
গোলমরিচের গুঁড়ো – আধা চা চামচ
আদা বাটা – ২ চা চামচ
রসুন বাটা – ২ চা চামচ
লেবুর রস – ১ টেবিল চামচ
ডিম – ২ টি
কর্নফ্লাওয়ার – ৩ টেবিল চামচ
তেল – পরিমাণ মতো
লবণ – স্বাদ মতো

প্রস্তুত প্রনালী :

প্রথমে মাংস ভালো করে কেটে ধুয়ে নিন। এতে দিন গোল মরিচ, আদা ও রসুনবাটা, লেবুর রস ও কর্নফ্লাওয়ার। মাংস ভালো করে মাখিয়ে মেরিনেট করে রাখুন ১ ঘণ্টা। প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল দিয়ে গরম করে অল্প করে মাংস ছেড়ে ভালো করে ভেজে তুলুন। একটি বাটিতে টকদই নিয়ে এতে হলুদ, মরিচ, ধনে গুঁড়ো ও খাবার রঙ একসাথে মিশিয়ে ভালো করে ফেটিয়ে রাখুন। আরেকটি প্যানে সামান্য তেল দিয়ে কারি পাতা দিয়ে ভেজে নিন। এরপর এতে দিন কাঁচামরিচ ফালি। ভালো করে ভেজে নিয়ে এতে দইয়ের মিশ্রণ দিয়ে লবণ দিয়ে জ্বাল দিন। মিশ্রণ ফুটে উঠলে এতে ভাজা মাংস দিয়ে দিন। ভালো করে রান্না করুন। একেবারে ঝোল মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। নিজের পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার ‘থাই চিকেন সিক্সটি ফাইভ’।

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

কাজু চিকেন কারি রেসিপি-

উপকরন এবং পরিমাণ :

– ১ কেজি মুরগির মাংস,
– ২৫০ গ্রাম পেঁয়াজ কুঁচি,
– খুব সামান্য আদা,
– ৮ কোয়া রসুন,
– ১/২ চা চামচ হলুদ গুঁড়ো,
– ১ চা চামচ মরিচ গুঁড়ো,
– ১/২ কাপ ভিনেগার,
– ১৫০ গ্রাম কাজু বাদাম,
– ১ আঁটি পরিমাণ ধনেপাতা,
– সামান্য গরম মশলা গুঁড়ো,
– লবণ ও চিনি স্বাদ মতো,
– পরিমান মতো তেল

প্রস্তুত প্রনালী :

– প্রথমে মাংস ভালো করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিন৷
– এরপর এতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও ভিনেগার দিয়ে ভালো করে মেখে তিন ঘন্টা আলাদা করে রেখে দিন৷
– ধনেপাতা, রসুন ও আদা একসাথে মিহি করে পাটায় বেটে নিন৷
– ১০০ গ্রাম কাজু বাদাম পানিতে ভিজিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এরপর তা মিহি করে বেটে নিন। বাকি ৫০ গ্রাম কাজু হালকা বাদামি করে সামান্য তেলে ভেজে নিন৷
– এরপর একটি প্যানে পরিমাণ মতো তেল দিন৷ তেল গরম হলে পেঁয়াজকুচি দিয়ে দিন৷ পেঁয়াজ বাদামি রঙ হয়ে এলে এতে বেটে রাখা আদা, রসুন ও ধনেপাতা দিয়ে ভাল করে কষিয়ে নিন।
– কষানো হয়ে গেলে ম্যরিনেট করে রাখা মুরগির মাংস দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে এতে কাজুবাদাম বাটা, স্বাদমতো চিনি, লবণ ও গরম মশলা গুঁড়ো দিয়ে সামান্য কষিয়ে নিয়ে অল্প পরিমাণে পানি দিন৷
– এরপর মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিয়ে মাংস সেদ্ধ করতে থাকুন। ঝোল ঘন হলে নামিয়ে উপর থেকে ভেজে রাখা কাজুবাদাম দিয়ে চুলা থেকে নামিয়ে নিন।
– এবার গরম গরম পরিবেশন করুন ‘কাজু চিকেন কারি’৷

 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

বিয়ে বাড়ির চিকেন রোস্ট রেসিপি

উপকরন এবং পরিমাণ

:মুরগী ৩ টি
তেল আধা কাপ
লবণ ২ চা চামচ
চিনি ২ চা চামচ
জর্দার রঙ সামান্য
আদা বাটা ৩ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
পেঁয়াজ বেরেশ্তা ১/২ কাপগরম মশলা গুঁড়ো দেড় চা চামচ
পানি পরিমাণ মত
আলু বোখারা ৪/৫ টি
কিসমিস পরিমাণ মত
মাওয়া আধা কাপ
মালাই আধা কাপ
গোলাপ জল সামান্য
ঘি ১/৪ কাপ

প্রস্তুত প্রনালী :

-প্রথমে একটি ছড়ানো কড়াইতে তেল গরম করে নিন। এতে মুরগীগুলো দিয়ে ভাজুন। রোস্টের জন্য মুরগি বড় নেবেন না, ছোটও নেবেন না। মাঝারি সাইজের মুরগী চার ভাগ করে নিন। দেশি মুরগী হলে ভালো।
-গরম তেলের মাঝে মুরগী দিয়ে ভাজতে থাকুন। এতে লবণ ও চিনি দিয়ে দিন। ভাজতে থাকুন।
-পানির সাথে জর্দার রঙ গুলিয়ে দিয়ে দিন। এবং ভাজতে থাকুন।
-সুন্দর রঙ ধরলে আদা, রসুন, পেঁয়াজ বেরেস্তা, গরম মশলা গুঁড়ো, মরিচ গুঁড়ো, আলু বোখারা ও গরম মশলা দিয়ে দিন। ভালো করে নেড়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিন মাংস সিদ্ধ হওয়ার জন্য।
-২০ মিনিট পর মাওয়া, মালাই, কিসমিস, চিনি, গোলাপ জল, ঘি ছড়িয়ে দিন।
-ভালো করে নেড়ে পরিবেশন করুন গরম গরম।
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

আস্ত মুরগির রোস্ট-ওভেনে


উপকরন

১। মুরগী- ১ কেজি,

২। শুকনা মরিচ পেষ্ট- ১ টেবিল চামচ,

৩। রসুন পেষ্ট-১ চা চামচ,

৪। আদা পেস্ট – ১ চা চামচ,

৫। গোলমরিচ গুড়া- ১ চা চামচ,

৬। গুড়া মসল্লা – ১ চা চামচ,

৭। বারবিকিউ সস -১ টেবিল চামচ,

৮। টমেটো সস- ১ টেবিল চামচ,

৯। লবন- পরিমানমত,

১০। ঘি -২ টেবিল চামচ।

প্রস্তুত প্রনালী :

মুরগী ধুয়ে কাটা চামচ দিয়ে কেচে মসল্রা দিয়ে ১ ঘণ্টা মেখে রার্খতে হবে। ভেতরে ঘি একটু বেশি দিতে হবে । এবার সুতার উপর বেধে দিয়ে ট্রের উপরে গ্রীল করতে হবে। ১/২ টাইম ব্রেক হলে বাকি মসল্লা ১ বার ব্রাশ করতে হবে। ১৮০-২০০ ডিগ্রী তে ৪০-৫০ মিনিট ব্রেক করতে হবে।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গানের লিরিক্স (রবীন্দ্রসংগীত)

আমাদের সম্পর্কে

প্রার্থনা