কেন তুমি চলে গেলে
শিল্পী শুত্রধর
একলা একাকী বসে ধানক্ষেতটির কোণে, ভাবতেছিলাম - কেনো তুমি চলে গেলে! হটাৎ চেয়ে দেখি দুটি পাখি একসাথে চোখাচোখি বসে, কি যেন করছে কানাকানি। তৎক্ষণাৎ মনোযোগটা চলে গেলো তুমার থেকে, চিন্তা ধরে গেল মনে- ওরাও কি তাহ
লে চোখের ভাষা বুঝে? ওদের মনেও কি একই প্রশ্ন, কেনো তুমি চলে গেলে?
চেয়ে থাকতে থাকতেই পাখি দুটি উড়ে গেল,
হয়তো নিজেদের আটকাতে চায়নি প্রশ্নের বেড়াজালে॥
ওরা হয়তো আজও জানতে পারেনি- তুমি আমার স্বপ্ন ছিলে!!
স্বপ্নেরা চলেই যায়।
তুমি কেনো চলে গেলে?

বাহ্ খুব সুন্দর।
উত্তরমুছুন