আমি তোমাতে আসক্ত

 আমি তোমাতে আসক্ত

অমিতাভ চৌধুরী

'কোন নিকোটিন,অ্যালকহল,
কিংবা অন্য কোন মাদকদ্রব্য আমাতে হারাতে পারিনি,
এতটাই আসক্ত আমি তোমাতে।

আমি তোমাতে আসক্ত
কোন মাদকে নই,
তোমার কাজল চোখের চাহনিতে
আমি আসক্ত,
আমার নেশা হয়ে যায়
তোমার চুলের গন্ধে,
তোমার স্পর্শে মাতাল হাওয়া বহে
আমার ভিতর বাহিরে।

আমি বার বার হারিয়ে যায় তোমাতে,
আমি আর আমার থাকি না তখন
তোমাতে বিলিন হয়ে কুল কিনারাহীন
নদীর মত ছুটতে থাকি
অস্তিত্বের সংকটে।।

অস্তিত্বহীন পাথরের মূর্তির মত,
ভাবনাহীন ভাষাহীন প্রানীর মত,
বিবেক বুদ্ধিহীন পাগলের মত,
হয়ে যায় তোমার নেশায়।

তোমার ঠোঁটের শব্দে বলা 
'ভালবাসি'তে আমি আসক্ত,
তোমার কপালের কালটিপে
আমি আসক্ত,
তোমার মন খারাপের নরম সুরে
আমার আহত হৃদয় আসক্ত!

আমি পৃথিবীর এক প্রান্ত থেকে 
অন্য প্রান্তে দৌড়ে যেতে পারি,
চন্দ্র, সূর্যকে দুমড়িয়ে মুচড়ে
তোমার সামনে রাখতে পারি
আমি এতটাই আসক্ত তোমাতে!
সাগরের তলদেশ হতে মুক্তাও এনে দিতে পারি।।

তোমার চুম্বন আর আলিঙ্গনে আমি আসক্ত,
তোমার হাসির মায়ায় আর স্নিগ্ধ চিবুকের গর্তে আমি আসক্ত,
কোন মাদকে আসক্ত নই।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গানের লিরিক্স (রবীন্দ্রসংগীত)

আমাদের সম্পর্কে

প্রার্থনা