পরিচয়ে সনাতন বিদ্যার্থী সংসদ

।।ওঁ তৎ সৎ।।
জ্ঞান সংস্কার ঐক্য
এসো ঋত-ঋদ্ধির পথে
সনাতন বিদ্যার্থী সংসদ,

আপনি কেন "সনাতন বিদ্যার্থী সংসদ
"SVS " এর সাথে যুক্ত
হবেন ??

১. সনাতন বিদ্যার্থী সংসদ একটি প্রতিষ্ঠিত সংগঠন, সারা বাংলাদেশ জুড়ে এর কার্যক্রম বিস্তৃত।এটি  সনাতন ধর্মের আদর্শের ধারক, একটি ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন।

২.  বর্তমানে বাংলাদেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়,রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় , বংগবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের মেডিকেল কলেজ,প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারী বেসরকারী কলেজ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানজুড়ে এই সংগঠনের কার্যক্রম বিস্তৃত।

৩. শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় ইউনিয়ন,উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে এই সংগঠনের কার্যক্রম ভূয়সী প্রশংসিত।

৪. আপনি সমাজে বিদ্যমান কুসংস্কারের সংস্কার করতে চান? তবে SVS এ যোগ দিন। সমাজ সংস্কার মানে সমাজের বিপক্ষে যাওয়া নই। ক্ষতিকর বিষয়গুলোকে নির্মুল করা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,রাজা রাম মোহন রায়,রবীন্দ্রনাথ ঠাকুর,স্বামী বিবেকানন্দ প্রমুখ হিন্দু সমাজের প্রখ্যাত সমাজ সংস্কারক ছিলেন,যাদের আমরা আজও শ্রদ্ধায় স্মরন করি।

৫. আপনি,আপনার পরিবার,আপনার গ্রাম,আপনার পাশ্ববর্তী মন্দির বা দেবালয় কি নিরাপত্তাহীনতায় ভূগছে??  তবে SVS এর সাথে যোগ দিন। কারন আমরা একতাবব্ধ হয়ে যেকোন মনুষ্যসৃষ্ট দুর্যোগকে মোকাবেলা করার সাহস যোগায় ও পাশে থাকি।

৬ আপনার বোন,ভাই বা আত্মীয় কি ধর্মান্তরিত হতে চলছে বা লাভ জিহাদে আক্রান্ত?  তাদের মধ্যে স্বধর্মীয় বোধ জাগ্রত করে,তাদের পাশে রাখতে চান? তবে SVS এ যুক্ত হোন। আমরা লড়ছি ধর্মান্তরকরনের বিরুদ্ধে।

৭.বন্যা,খরা,জলোচ্ছাস,প্রচন্ড শীত বা তাপদহ সহ ,প্রাকৃতিক দুর্যোগ!!   আপনি কি দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়াতে চান,তবে SVS এর সাথে যুক্ত হোন,SVS আপনাকে মানুষের পাশে দাড়ানোর প্ল্যাটফর্মটা করে দিবে,কারন আপনার মতোই সেবা করার ব্রতী হয়ে এখানে কাজ করছে লক্ষাধিক শিক্ষার্থী।

৯. আপনি কি ধর্ম সম্পর্কে জানতে ইচ্ছুক? তবে SVS এর সাথে যুক্ত হোন। এখানে মনুষ্যজাতির জন্য ঈশ্বর প্রদত্ত সংবিধান বেদ, ভগবান শ্রীকৃষ্ণ এর মুখনিঃসৃত বানী শ্রীমদ্ভগবদগীতা সহ সকল বেদ সমর্থিত শাস্ত্র হতে শিক্ষা দিতে প্রস্তুত আছেন হাজারো বিদ্যার্থী, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগণও রয়েছেন আমাদের সাথে।

১০.  জরুরী রক্ত দরকার??  কোথাও  রক্ত দেবার মত ডোনার খুজে পাচ্ছেন না??  তবে SVS এর সাথে যুক্ত হোন। আমাদের আছে হাজারো ব্লাড ডোনারদের নিয়ে রেড সস্ত্রিকা গ্রুপ।

১১. আপনি কি বিশ্ববিদ্যালয়,মেডিকেলে ভর্তি ইচ্ছুক বা চাকরী প্রত্যাশী?  কিভাবে কি করতে হবে তার দিক নির্দেশিকা দরকার? তবে SVS এ যুক্ত হোন। এখানে আছে বি.সি.এস ক্যাডার সহ বিশ্ববিদ্যালয়,মেডিকেলে পড়ুয়া হাজারো বিদ্যার্থী।

এরকম হাজারো কারন, যুক্তি বা উত্তর আছে SVS এ কেন যুক্ত হবেন সেই প্রশ্নের। তাই গর্বিত সদস্য হোন এই সংগঠনের। স্বীয় ধর্ম রক্ষায় সোচ্চার হোন।
 "ধর্ম রক্ষতি রক্ষিত " ধর্মকে আপনি রক্ষা করলে ধর্ম আপনাকে রক্ষা করবে।

এসো ঋত ঋদ্ধির পথে..

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গানের লিরিক্স (রবীন্দ্রসংগীত)

আমাদের সম্পর্কে

প্রার্থনা