বেশ্যা

                             বেশ্যা                                     অমিতাভ চৌধুরী

আমি এক বেশ্যার কথা বলছি-
পৃথিবীর সবচেয়ে  খারাপ গালি
শুনতে খারাপ লাগলেও 
শুনতে হবে আপনাদের।
আমি সেই বেশ্যার কথা বলছি-
যাদের কথা শুনা মাত্র 
আপনারা নাক খিচকি মেরে ওঠেন,
বেশ্যা,খানকি,পতিতা, ইত্যাদি বলে গালি দেন।

হ্যা, আপনাদের মত সমাজপতিদের 
বলছি-
সমাজের চাকা ঘোরে,
নিয়ম কানুন রদ বদল হয়,
সময় অসময়, ভাল মন্দ
সব বিচার হয় আপনাদের হাতে।
আপনারাই পারেন খারাপ কে সাধু
সাধুকে খারাপ,
বেশ্যা কে মন্ত্রী আর মন্ত্রী কে বেশ্যা,
সব চলে আপনাদের ইশারাতে।

বিশিষ্ট সমাজপতি সেই আপনারা যখন 
রাতের আঁধারে সবার চোখে পর্দা টাঙিয়ে
চুপটি করে চলে যান নগ্ন গলিতে!

কোথায় থাকে আপনার সেই নাক খিচকি???

যখন জ্বিব্বা দিয়ে লেহন করতে থাকেন সেই বেশ্যার শরীরের এপার ওপার।
কোথায় থাকে মাষ্টার মশাই-
আপনার সেই সাম্যের বাণী,মানবতার কথা!!
যখন নিজের ছাত্রীর শরীরের 
আনাচে কানাচে পরীক্ষা নিরিক্ষা শুরু করেন,
ছাত্রীর নগ্ন দেহ নিয়ে 
গবেষনা শুরু করেন,
নতুন কিছু আবিষ্কার করার।

কোথায় থাকে আপনার সেই বিবেক, মনষত্ত্ব???
যখন নিজের মেয়ের বয়সি মেয়েদের
শরীরের বিভিন্ন অংশ মাপতে থাকেন,
এমনকি 'মাল' বলে আখ্যায়িত করেন।

চুলোয় যাক সব 
বিবেক,মনষত্ত্ব আর মানবতার গল্প,
কখনো কি জানতে চেয়েছেন এই বেশ্যার ইতিকথা!!
তারা আজ কেন তাদের শরীর বেঁচে খাই!!
কেন তাদের রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে হয়!!

জানতে চেয়েছেন কখনো এই বেশ্যা,পতিতা,খানকি,মাল কারা!!
হ্যা আমি বলছি-
এরা আমার আপনার মা, বোন
কিংবা প্রিয়তমা।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গানের লিরিক্স (রবীন্দ্রসংগীত)

আমাদের সম্পর্কে

প্রার্থনা