পৌরাণিক শিক্ষামূলক গল্প



এক ব্যাক্তি একদিন জঙ্গলে কাঠ কাটছিলেন , হঠাৎ লোকটি পিছনে তাকিয়ে দেখলো একটি ক্ষুধার্থ বাঘ তার দিকেই এগিয়ে আসছে । লোকটি তখন প্রাণের ভয়ে দৌড় দিল,  লোকটি দৌড়াতে দৌড়াতে একটি কুয়োর নিকট এসে দাঁড়ালো । কুয়োটির ভিতর জল ছিলনা, পিছনে তাকিয়ে দেখলো বাঘটি তার দিকেই এগিয়ে আসছে ,
দেখলো তার আর বাঁচবার কোনো উপায় নেই কুয়োতে ঝাপ দেওয়া ছাড়া । অবশেষে সে ওই জল শূন্য কুয়োতেই ঝাপ দিল এবং কুয়োর মধ্যে পড়তে পড়তে একটি দড়ি পেয়ে সেটা ধরে ঝুলতে থাকলো ।
হঠাৎ সে উপরে তাকিয়ে দেখে সেই বাঘটিকে, কুয়োর মুখে দাঁড়িয়ে তখনও তাকে খাওয়ার জন্য অপেক্ষা করছে, লোকটি ভয়ে ভয়ে নিচের দিকে তাকিয়ে দেখলো একটি বিশাল ভয়ংকর সাপ তার দিকে তাকিয়ে ফণা তুলছে ।
লোকটার ভয় আরো বেড়ে গেলো, ঠিক তখনই আবার দুটো সাদা আর কালো রঙের ইঁদুর ওই দড়িটাকে কুট কুট করে কাটতে শুরু করলো,
লোকটি তখন কি করবে তাই ঠিক করতে পারছে না, হঠাৎ লোকটির মুখে কুয়োর উপরে থাকা একটি গাছ থেকে এক ফোঁটা মধু পড়লো।
ঐ মধুর স্বাদ এতটাই যে লোকটি মুহূর্তের মধ্যে সব বিপদের কথা ভুলে গেল ।

যেমনটা আমরা মায়ার পিছনে ছুটে আমাদের সত্যটাকে ভুলে আছি ।

"কারণ ওই ক্ষুধার্থ বাঘটি আর কেউ না সে হলো মৃত্যু যে আমাদের সর্বদা ধাওয়া করছে, সাপটি হলো শশ্মান যে আমাদের জন্য অপেক্ষা করছে, কুয়োটি হলো পৃথিবী যেখানে আমাদের অবস্থান , দড়ি হলো আমাদের জীবন (আয়ু ) যাকে ভর করে আমরা বেঁচে আছি, সাদা আর কালো রঙের ইঁদুর হলো রাত আর দিন যা প্রতিনিয়ত আমাদের আয়ু ক্ষয় করছে , এবং এই সুস্বাদু মধু হলো মায়া যার মোহে পড়ে আমরা সব সত্যি ভুলে আছি ।

তাই কৃষ্ণ ছাড়া আর কেউ নেই
        কৃষ্ণ নাম বিনে কিছু নেই
কৃষ্ণ নামই হলো জীবনের সার ।।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গানের লিরিক্স (রবীন্দ্রসংগীত)

আমাদের সম্পর্কে

প্রার্থনা