রূপকথার দেশে

রূপকথার দেশে
- রূপন দাস

রাগে অনুরাগে
        মান অভিমানে,
এ হৃদয়ের মাঝে
          কত প্রেম যে,
কত যে যতনে,
      আছে যে লুকিয়ে।

কাছে এসে তুমি
        নীরবে চুপি চুপি,
নাও না তুমি বুঝে
  তোমায় কত ভালবাসি।

তোমায় যে সাজাব
        রামধনুর সাতরঙে,
রাঙা কৃষ্ণচূড়া-
       খোঁপায় দিব গুজে।

ঘুরে বেড়াব দুজনে
       সাদা মেঘের রাজ্যে,
মেঘের ভেলায় চেপে
    রূপকথার মেঘের রাজ্যে।

তুমি যে রাজকন্যে
              আমি রাজপুত্তর,
হারাব দুজনে রূপকথার
       ওই দিগন্তের তেপান্তর।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গানের লিরিক্স (রবীন্দ্রসংগীত)

আমাদের সম্পর্কে

প্রার্থনা